এআই ইমেজিং প্রযুক্তির উন্নয়নে অপো ও এইচকে পলিইউ’র যৌথ উদ্ভাবনী গবেষণা কেন্দ্র চালু

২১ নভেম্বর, ২০২৪ ১৩:০৮  

এআই ইমেজিং প্রযুক্তির উন্নয়নে যৌথ উদ্ভাবনী গবেষণা কেন্দ্র চালু করেছেন অপো ও এইচকে পলিইউ। এই গবেষণা কেন্দ্রটি গুয়াংডং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ার (জিবিএ) সমন্বয়ে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

গুয়াংডং অপো মোবাইল টেলিকমিউনিকেশনস কর্পোরেশন লিমিটেড (অপো) ও দ্যা হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি (পলিইউ) ২০২২ সালে সম্পাদিত চুক্তির আলোকে এই কেন্দ্রটি চাল করা হয়। হংকং পলিটেকনিক ইউনিভার্সিটির (পলিইউ) ক্যাম্পাসে গত ১ নভেম্বর যৌথ গবেষা কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলিইউ-এর প্রেসিডেন্ট প্রফেসর জিন-গুয়াং টেং এবং অপো রিসার্চ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট জেসন লিয়াও। চুক্তিতে স্বাক্ষর করেন পলিইউ-এর ভাইস প্রেসিডেন্ট (গবেষণা ও উদ্ভাবন) প্রফেসর ক্রিস্টোফার চাও এবং অপো’র ইন্ডাস্ট্রি-একাডেমিয়া অ্যাফেয়ার্স হেড ঝেং কিন।

এই চুক্তির আওতায় ‘‘পলিইউ-অপো জয়েন্ট ইনোভেশন রিসার্চ সেন্টার”-কে উন্নত করার মাধ্যমে “জয়েন্ট ইনোভেশন রিসার্চ সেন্টার”-এ পরিণত করা হবে। এছাড়াও, অপো আগামী পাঁচ বছরে ন্যূনতম ৩০ মিলিয়ন ইউয়ান বিনিয়োগ করবে, যা পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকদের প্রশিক্ষণ বাড়ানো এবং ইমেজিং অ্যালগরিদমের প্রযুক্তিগত উন্নয়ন ও গবেষণায় ভূমিকা রাখবে। এই উদ্যোগ এআই ইমেজিং প্রযুক্তিতে অপো ও পলিইউ-এর মধ্যকার অংশীদারিত্বকে আরও মজবুত করবে।